বিশ্ববাজারে ফের সোনার দাম বেড়েছে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১২: ৫৩
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে আবারও চাঙ্গা হয়ে উঠেছে সোনার দাম।

বুধবার (১ এপ্রিল) মূল্যবান এই ধাতুর দাম বেড়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মূলত ইরান ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর ডলারের মান কিছুটা দুর্বল হওয়ায় বিনিয়োগকারীদের নজর এখন নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার দিকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ডলারের দুর্বলতায় স্বর্ণের দাম বেড়েছে। এটি সামনে আরও প্রভাব ফেলতে পারে।

এদিন স্পট গোল্ড ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬৮৫.৭৯ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের মধ্যে এটি ৪,৭২৩.২১ ডলারে পৌঁছায়, যা ২০ মার্চের পর সর্বোচ্চ। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৮ শতাংশ বেড়ে ৪,৭১৩.৪০ ডলারে ওঠে। মার্কিন ডলার সূচক ০.২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত পণ্য (যেমন স্বর্ণ) আরও সাশ্রয়ী হয়ে ওঠে।

মারেক্স-এর বিশ্লেষক অ্যাডওয়ার্ড মেয়ার বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পুনরায় চালু না করেও দুই-তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করতে পারে—এমন আলোচনা শেয়ারবাজারকে চাঙ্গা করেছে এবং স্বর্ণের দামও বাড়িয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সংঘাত শেষ করতে তেহরানের সঙ্গে কোনো চুক্তি বাধ্যতামূলক নয়। তিনি আজ জাতির উদ্দেশে ভাষণে ইরান পরিস্থিতি নিয়ে আপডেট দেবেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমতে পারে—এমন আশায় বৈশ্বিক শেয়ার ও বন্ড বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে সুদের হার বাড়ার সম্ভাবনা থাকায় স্বর্ণের দাম বৃদ্ধির গতি কিছুটা সীমিত থাকতে পারে বলে বিশ্লেষকদের মত।

গত মার্চে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমেছে, যা অক্টোবর ২০০৮-এর পর সবচেয়ে বড় মাসিক পতন। ইরান যুদ্ধ শুরুর (২৮ ফেব্রুয়ারি) পর ডলার নিরাপদ বিনিয়োগ হিসেবে শক্তিশালী হয়ে ওঠা এবং কঠোর মুদ্রানীতির প্রত্যাশা বৃদ্ধিই এর কারণ।

স্বর্ণ সাধারণত কম সুদের হারের পরিবেশে ভালো করে, কারণ এটি কোনো সুদ দেয় না। বিশ্লেষকদের মতে, যদি ভূরাজনৈতিক উত্তেজনা আরও কমে, তাহলে আবার সুদ কমানোর প্রত্যাশা বাড়তে পারে, যা স্বর্ণের জন্য সহায়ক হবে।

অন্যদিকে স্বর্ণের দাম বাড়ার দিনে স্পট সিলভার ০.৮ শতাংশ কমে ৭৪.৫৩ ডলারে নেমেছে, প্লাটিনাম অবশ্য ০.৭ শতাংশ বেড়ে ১,৯৬৩.২২ ডলারে এবং প্যালাডিয়াম ০.৬ শতাংশ বেড়ে ১,৪৮৪.৮৪ ডলারে পৌঁছেছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে