ডলারের দাম কমল ২ টাকা ৯০ পয়সা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৮: ৫৭

রেমিট্যান্স ও রফতানি আয় বৃদ্ধির পাশাপাশি ডলারের চাহিদা কমে যাওয়ায় গত এক সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মান শক্তিশালী হয়েছে। এ সময়ে ডলারের দর প্রায় ২ টাকা ৯০ পয়সা কমেছে।

রবিবার (১৩ জুলাই) বেশিরভাগ ব্যাংক ডলার প্রতি ১২০ টাকা দরে রেমিট্যান্স কিনেছে, যা আগের সপ্তাহের শুরুতে ১২২ দশমিক ৮০ থেকে ১২২ দশমিক ৯০ টাকা ছিল।

বৃহস্পতিবার (১৩ জুলাই) কিছু ব্যাংক সর্বোচ্চ ১২০ দশমিক ৫০ টাকা পর্যন্ত রেমিট্যান্স ডলার কিনলেও, দিন শেষে কোনো ব্যাংকই ১২০ টাকার বেশি দিতে রাজি হয়নি বলে জানায় বিভিন্ন ফরেন এক্সচেঞ্জ হাউজ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি এবং আমদানি চাহিদা কমে যাওয়াও ডলারের দরপতনে ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার চালুর উদ্যোগ নিলেও সাম্প্রতিক সময়ে ডলারের ধারাবাহিক দরপতন বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা কমাতে সহায়ক হয়েছে। সূত্র: ইউএনবি

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

১ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

২ দিন আগে

১ বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

গত পাঁচ বছরের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে। সে সময় জমার পরিমাণ নেমে এসেছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে, যার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা।

৪ দিন আগে