দাম বাড়ল এলপি গ্যাসের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমলো স্বর্ণের দাম

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্ত অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং উন্নয়ন বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী, গভর্নরসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। এতে বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি, প্রবৃদ্ধির ধারা এবং নীতিনির্ধারণী দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।

৪ দিন আগে

যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম ১১০ ডলার থেকে এক ধাক্কায় ৯২

মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে, অন্যদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৩৫ ডলারে নেমে যায়।

৫ দিন আগে

ডিজিটাল কিস্তি সেবায় ডাচ্-বাংলার সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতারা এখন থেকে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ডিজিটাল সার্ভিসের মাধ্যমে ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ জমা দিতে পারবেন।

৫ দিন আগে