প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ২০২৬ সালের বসন্তকালীন অধিবেশনে যোগ দিতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী সেখানে অবস্থানকালে বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে। এ ছাড়াও তিনি বেশ কয়েকটি দেশ থেকে আগত নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটি অর্থমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর, যা দেশের অর্থনৈতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন সরকারের অর্থনৈতিক নীতির দিকনির্দেশনা আন্তর্জাতিক অংশীদারদের কাছে তুলে ধরারও এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্ত অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং উন্নয়ন বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী, গভর্নরসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। এতে বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি, প্রবৃদ্ধির ধারা এবং নীতিনির্ধারণী দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে আইএমএফের সঙ্গে বাংলাদেশের পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির সর্বশেষ অবস্থা পর্যালোচনা। এ কর্মসূচির আওতায় এরই মধ্যে একাধিক কিস্তি ছাড় হয়েছে। তবে, পরবর্তী কিস্তি পেতে হলে রাজস্ব আদায় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং আর্থিক খাতে সংস্কারসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই সফর বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। সফল আলোচনা হলে একদিকে যেমন বৈদেশিক সহায়তা প্রবাহ বাড়বে, অন্যদিকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থাও জোরদার হবে।

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৩ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৪ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৪ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৫ দিন আগে