বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০: ০৬

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর্থিক খাতের নানা অনিয়ম-দুর্নীতিতে অভিযুক্ত শিবলীর বিরুদ্ধে মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে শিবলীকে।

এর আগে শিবলী রুবাইয়াতসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ অক্টোবর শিবলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। জানুয়ারির শেষার্ধে তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন-

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলীসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে আর্থিক খাতে দুর্নীতি ও বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। তার নামে দুদকের মামলাও আছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০২০ সালের ১৭ মে তাকে বিএসইসির চেয়ারম্যান করা হয়। বিএসইসি চেয়ারম্যান হিসেবে চার বছরের পূর্ণ মেয়াদ দায়িত্ব পালসেনর পর গত বছরের ১৬ মে তাকে ফের একই পদে পুনর্নিয়োগ দেয় সরকার।

আরও পড়ুন-

শিবলী রুবাইয়াতসহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পাঁচ দিন পর ১০ আগস্ট বিএসইসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে গেলেও সেখানে কোনো ক্লাস নেননি।

শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে অভিযোগ, তার প্রত্যক্ষ প্রশ্রয়ে শেয়ারবাজারের নানা ধরনের কারসাজি করত একটি চক্র। কৌশলে শেয়ারের দাম বাড়ানো-কমানোর মাধ্যমে চক্রটি পুঁজিবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

৬ মাসে ইসলামী ব্যাংকের ১৩১৬ কোটি টাকার লোকসান

সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্সের তুলনায় এই লোকসান এখন ব্যাংকের অবস্থায় বড় ধরনের অবনতির ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ইসলামী ব্যাংক মুনাফায় ছিল। এর মধ্যে ২০২৫ সালে ১৩৬ কোটি ৩৪ লাখ টাকা, ২০২৪ সালে ১০৮ কোটি ৭৮ লাখ টাকা এবং ২০২৩ সালে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করে ব্যাংকটি। এই

১৩ ঘণ্টা আগে

রপ্তানি বহুমুখীকরণে ইসিফরজে প্রকল্প: ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়। প্রকল্

১৩ ঘণ্টা আগে

গানভর ইউএসএ থেকে ৭১ হাজার কোটি টাকার এলএনজি আনবে সরকার

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি

২ দিন আগে

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না।

৩ দিন আগে