প্রতিবেদক, রাজনীতি ডটকম

টানা চার মাস দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল দুই অঙ্কের ঘরে। নতুন বছরের প্রথম মাসে এসে সেই মূল্যস্ফীতি নেমেছে এক অঙ্কে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে কমলেও জানুয়ারি মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে রয়ে গেছে। আবার এক অঙ্কে থাকলেও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের তথ্য বলছে, জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ১২ দশমিক ৯২ শতাংশ। তবে এ বছরের জানুয়ারির মূল্যস্ফীতি আগের বছর জানুয়ারি মাসের মূল্যস্ফীতির চেয়ে কিছুটা বেশি রয়ে গেছে। ২০২৪ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।
বিবিএসের হালনাগাদ তথ্য বলছে, জানুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ১২ দশমিক ৯২ শতাংশ। তবে ডিসেম্বরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৬ শতাংশ, যা জানুয়ারিতে কিছুটা বেড়ে দাাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে।
শীতের বাজারে সবজির অবাধ সরবরাহের সঙ্গে সঙ্গে দাম কমে আসাকে মূল্যস্ফীতি কমে যাওয়ার প্রধান কারণ মনে করা হচ্ছে। কারণ এর আগ পর্যন্ত সবজির বাজারও ছিল ভীষণ চড়া, যা শীতের সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে।
এদিকে জানুয়ারিতে গ্রাম এলাকায় সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ১৮ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ১১ দশমিক ০৯ শতাংশ। আর শহর এলাকায় জানুয়ারিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, যা ডিসেম্বরের ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ।
এক বছর আগের ব্যবধানে পণ্য বা সেবার খরচ কতটা পরিবর্তন হলো, সেটিই মূলত নির্দেশ করে মূল্যস্ফীতি। সে হিসাবে জানুয়ারি মাসের মূল্যস্ফীকি ৯ দশমিক ৯৪ শতাংশের অর্থ হলো— ২০২৪ সালের জানুয়ারিতে যে পণ্য বা সেবা কিনতে ১০০ টাকায় গুনতে হয়েছে, গত জানুয়ারি মাসে একই পণ্য বা সেবার জন্য খরচ করতে হয়েছে ১০৯ টাকা ৯৪ পয়সা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মূল্যস্ফীতিতে নিয়ন্ত্রণে নিয়ে আসাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ নিজেও মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও দুই-তিন মাস সময় লাগতে পারে। জুন মাস নাগাদ মূল্যস্ফীতি কমে ৬ থেকে ৭ শতাংশে নেমে আসতে পারে বলে আশাবাদ জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
১ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
২ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
৩ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
৩ দিন আগে