দুর্গাপূজা: দোকানপাট খোলা রাখার সময় বাড়ল ২ ঘণ্টা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত, ২২ অক্টোবর পর্যন্ত এসব স্থাপনা সকাল ১১টা থেকে রাত ৮টার পরিবর্তে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাব।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ বিভাগ এক চিঠিতে এ তথ্য জানিয়েছে। দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এ চিঠি পাঠানো হয়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে বর্তমানে দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ রয়েছে। বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি (সকাল ১১.টা থেকে রাত ৮টা পর্যন্ত) বহাল থাকবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকেও সিদ্ধান্তটি জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
এর আগে বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে গত ১২ আগস্ট শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় রাত ৯টা থেকে কমিয়ে রাত ৮টা করে সরকার। ওই সময় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধের নির্দেশ দেয় সরকার।
এর আগে জুনে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। এপ্রিলের শুরুতে এই সময়সীমা করা হয়েছিল সন্ধ্যা ৬টা, যা পরে ব্যবসায়ীদের দাবিতে তা সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে অবশ্য ১২ মে থেকে ঈদুল আজহার আগ পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় সরকার।











-588a39-256x144.webp)



-4572aa-256x144.webp)
-0aa2e0-256x144.webp)

