এবার এক লাফে বাড়ল ৭ হাজার টাকা, সোনার দামে আবার রেকর্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোনার অলংকার। প্রতীকী ছবি

দিন গেলেই বাড়ছে সোনার দাম। তাতে প্রতিবারই ভাঙছে রেকর্ড। এবার এক লাফে সোনার দাম বেড়েছে ভরিতে আরও সাত হাজার ৩৪৮ টাকা। তাতে সবচেয়ে ভালো ২২ ক্যারেট মানের সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায়।

মাস তিনেক আগেই প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার অঙ্ক স্পর্শ করার পর এবার দ্রুতই তা ছুটছে তিন লাখের দিকে। সোনার দামে নতুন এই রেকর্ডের পাশাপাশি রুপার দামও বেড়ে নতুন রেকর্ড হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়। সাধারণত সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তী দিন সকাল থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত জানায় বাজুস। তবে এবারে আজ বুধবার সকাল থেকেই নতুন এ দর কার্যকর হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবারই (২৭ জানুয়ারি) সোনার দাম ভরিতে বেড়েছিল পাঁচ হাজার ২৪৯ টাকা পর্যন্ত। তাতে দুই দিনেই প্রতি ভরি সোনার দাম বাড়ল সাড়ে ১২ হাজার টাকারও বেশি।

বুধবার দাম বাড়ানোর পর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন দুই লাখ ৫৯ হাজার ৮১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এখন এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড হয়েছে। বাজুসের সিদ্ধান্ত, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ৭৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট রুপার দাম সাত হাজার ৪০৬ টাকা ও ১৮ ক্যারেটের দাম ছয় হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম এখন পাঁচ হাজার ১৪৩ টাকা।

বাজুস বরাবরের মতোই বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আবার দাম বাড়ানো হয়েছে। তবে বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। এ সপ্তাহেই প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ডলার স্পর্শ করে। বুধবার সকালে এর দাম ছিল প্রতি আউন্স পাঁচ হাজার ২৫৪ ডলার।

দেশের বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি গত কয়েক বছরে বেশ দ্রুত। ২০২৩ সালের ২১ জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথমবারের মতো এক লাখ টাকার অঙ্ক স্পর্শ করে। বছর দেড়েক পর গত বছরের ফেব্রুয়ারিতে তা দেড় লাখে পৌঁছে যায়।

এর আট মাসের মাথায় গত বছরের অক্টোবরে দুই লাখ টাকাও ছুঁয়ে ফেলে সোনার ভরির দাম। তিন মাসের মাথায় গত বৃহস্পতিবার তা আড়াই লাখ টাকা পেরিয়ে যায়। আরেক বৃহস্পতিবার না আসতেই ভরিতে দাম বাড়ল আরও প্রায় ২০ হাজার টাকা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা

সার্কুলারে বলা হয়েছে, অফিশিয়াল গাড়ি ব্যবহার সীমিত করতে হবে এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমানোর পাশাপাশি কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করতে হবে। জেনারেটরের জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ এবং অপ্রয়োজনীয় সাজসজ্জা ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ

২ দিন আগে

ইরান যুদ্ধ: তেল নিয়ে দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা, প্রভাব খাদ্যের দামেও

এ অস্থিরতার পেছনে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের চলাচল বন্ধ হয়ে যাওয়া, যেটি গোটা বিশ্বের তেল পরিবহয়ে অন্যতম একটি রুট। ফলে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাবে তেলের দাম সব রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর এর প্রভাব গিয়ে পড়বে খাদ্যের দামেও, যা তেলের দামের অনুপাতেই বাড়তে থ

২ দিন আগে

রিজার্ভ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রদূত নিনা পাডিলা কায়িংলেট নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারকে ফিলিপাইন সরকারের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

২ দিন আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দেশে বাড়ল ডলারের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়েছে দেশের ডলারের বাজারে। আজ মঙ্গলবার ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত দামে প্রবাসী আয় কিনেছে ব্যাংকগুলো। ফলে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত উঠে গেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

৩ দিন আগে