প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে।
অর্থ উপদেষ্টা বলেন, এডিবি জানিয়েছে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জনে আমরা খুশি। আমরা (এডিবি) জানি, আপনারা (বাংলাদেশ) স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে চলেছেন। আমরা (এডিবি) বাংলাদেশের উন্নয়নের দিকে নজর রাখছি।’
ইতালির মিলানে ৫৮তম এডিবি বার্ষিক সভায় এডিবির (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন উল্লেখ করেন যে, ব্যাংকিং খাত এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারে এডিবি বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
অর্থ উপদেষ্টা বলেন, সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বাজেট দেবে।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান বিষয়গুলো হলো ব্যয় কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা। আমরা আমাদের ব্যয় কমাতে অত্যন্ত সচেতন। আমরা প্রকল্প গ্রহণেও সতর্ক।’
এডিবি তাদের বিদ্যমান অবকাঠামো প্রকল্পগুলো চালিয়ে যাবে এবং পাইপলাইনে থাকা প্রকল্পগুলোও বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেন সালেহ উদ্দিন।
তিনি আরও বলেন, ‘বৈঠককালে এডিবি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাকে জানিয়েছি যে, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন খুবই ভালো। ব্যাংকিং এবং এনবিআরসহ আমাদের সকল খাতই ভালো পারফর্ম করেছে।’

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
২ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
২ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
৩ দিন আগে