প্রতিবেদক, রাজনীতি ডটকম

হজ ফ্লাইটকে অগ্রাধিকার দিতে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘প্রতি বছরের ন্যায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগের ন্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাস-বৃদ্ধি এবং এয়ারক্রাফট পরিবর্তন ও সমন্বয় সাধনের মাধ্যমে হজ ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।’
‘হজ-২০২৫ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং এয়ারক্রাফট স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত রাখা হয়েছে। হজ ফ্লাইট শেষে আগামী ১১ জুলাই থেকে আগের মতো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।’
‘যদি ইতোমধ্যে কেউ ১ মে থেকে ১০ জুলাইয়ের মধ্যে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকিট কিনে থাকেন, তাহলে চাহিদা অনুযায়ী বাড়তি খরচ ছাড়াই টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন।’
একইসঙ্গে যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা-সিলেট-ম্যানচেস্টার এর পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন বলে জানিয়েছে বিমান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
১ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
২ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
৩ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
৩ দিন আগে