ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল আমদানি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। চাল আমদানি করেছে শেখ ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

আজ সোমবার দুপুরে স্থলবন্দরের ইয়ার্ডে চাল আনলোড করা হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের ইয়ার্ডে চাল নিয়ে চারটি ট্রাক প্রবেশ করে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ চাল আমদানির তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ টন করে চারটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, আবারও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ টন সিদ্ধ চাল এসেছে। বন্দরে আসার পর এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এবছর ১২ জানুয়ারি এবং গতবছর ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে পৃথকভাবে সিদ্ধ চাল আমদানি হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে বাংলাবান্ধা স্থলবন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় পণ্য আমদানির জন্য গুরুত্বপূর্ণ।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

১ দিন আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

২ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

৩ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

৩ দিন আগে