প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও চীনের যৌথ সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতা তুলে ধরা হচ্ছে। আইডিয়া শেয়ার ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ট্রেড ও ইনভেস্টমেন্টের নতুন সংযোগ তৈরি হবে।’
বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ‘আমাদের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে। উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমরা আরো এগিয়ে যেতে পারব।’
চীন ও জাপানের তুলনায় বাংলাদেশের অগ্রগতির প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘তৈরি পোশাক খাতে বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। তবে সামগ্রিকভাবে আমরা এখনো পিছিয়ে আছি।’
সড়ক অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি উল্লেখ করে শেখ বশির উদ্দিন বলেন, ‘প্রতিবছর সড়ক দুর্ঘটনায় যে সংখ্যক প্রাণহানি ঘটে তা অত্যন্ত ভয়াবহ। তাই অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতা কামনা করেছি।’
এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকল ট্যারিফ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আগামী রবিবার এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। ট্যারিফ কাঠামো কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।’
চীনা দূতাবাস আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি এবং চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের দেশি-বিদেশি কম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা ও প্রযুক্তিবিদরা এতে অংশ নিয়েছেন। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
১ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
১ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
২ দিন আগে
গত পাঁচ বছরের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে। সে সময় জমার পরিমাণ নেমে এসেছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে, যার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা।
৩ দিন আগে