ডেস্ক, রাজনীতি ডটকম

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৫০ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের গতকাল মঙ্গলবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ব্যাংকের প্রশাসনিক ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় জনবল মূল্যায়ন কার্যক্রমের আওতায় এই কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
আল-আরাফাহ ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান জালাল আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রমের স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিবেদনের মান বিষয়ে একাধিক অভ্যন্তরীণ ও বহিঃস্থ নিরীক্ষা মূল্যায়ন হয়েছে।
বিভিন্ন নিরীক্ষক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ব্যাংকের ২০২১ সাল থেকে এন্ট্রি লেভেলে নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে পর্যবেক্ষণ দিয়েছে।
এ অবস্থায় ২০২১ সালের পর থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এন্ট্রি লেভেলে নিয়োগপ্রাপ্তদের মূল্যায়নের ব্যবস্থা করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে একটি নিরপেক্ষ ও মানসম্পন্ন মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়।
ব্যাংকটির মোট ১ হাজার ৪১৪ কর্মকর্তা পরীক্ষায় অংশ নেন এবং এতে ৮৬৪ কর্মকর্তা উত্তীর্ণ হন ও ৫৫০ জন অকৃতকার্য হন।
ব্যাংকের নীতিমালা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী অকৃতকার্য কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
১ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
২ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
২ দিন আগে
গত পাঁচ বছরের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে। সে সময় জমার পরিমাণ নেমে এসেছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে, যার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা।
৪ দিন আগে