বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ তিতুমীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার রাজধানীর ইন্দিরা রোডে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: সংগৃহীত

বাংলা কিউআর-এর ব্যবহার সম্প্রসারণ এবং এ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেছেন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর ইন্দিরা রোডে তিনি ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। ব্যাংকটির নেক্সাসপে (NexusPay) অ্যাপ এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়।

এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফ হোসেন খানসহ ডাচ্-বাংলা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাচ্-বাংলা ব্যাংক জানায়, সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্দেশনায় গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

উচ্চ আমদানিনির্ভর পণ্য রপ্তানিতে মুদ্রা সংরক্ষণ সুবিধা দ্বিগুণ: বাংলাদেশ ব্যাংক

উচ্চ আমদানি উপাদান রয়েছে, এমন পণ্য রপ্তানিকারকদের রপ্তানি আয় থেকে এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব পণ্য রপ্তানিকারকরা প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের ১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারবেন। আগে এই হার ছিল ৭

৩ দিন আগে

শেয়ারবাজারে বড় দরপতন, বিক্রির চাপে সূচকের পতন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর ফলে উভয় বাজারের প্রধান মূল্যসূচকে উল্লেখযোগ্য পতন হয়েছে। একই সঙ্গে ডিএসইতে আগের কার্যদিবসে

৩ দিন আগে

আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৪৪ ডলার বা ১.৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.২৭ ডলারে লেনদেন হচ্ছে। মার্কিন বাহিনী ইরানের ওপর নতুন করে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। মূ

৩ দিন আগে

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার উদ্যোগে আজ বুধবার একটি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

৪ দিন আগে