ভারত থেকে ট্রেনে এলো ৪৬৮ টন আলু

যশোর প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এবার আমদানি করা হয়েছে ৪৬৮ মেট্রিক টন আলু।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো রেলে আলু প্রবেশ করে বেনাপোল বন্দর রেল স্টেশনে। শনিবার (১৪ ডিসেম্বর) পণ্য চালানটি খালাস করা হবে।

বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি জানান, ভারত থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানোর জন্য শনিবার বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেওয়া হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আলু খালাস করা হবে। পরবর্তীতে নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে জানা গেছে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানিকারক রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স। একটি কার্গো ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতিকেজি আলুর মূল্য দেখানো হয়েছে সাড়ে ২৮ টাকা।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আলুগুলো এসেছে। আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

৩ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

৩ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

৩ দিন আগে