বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্য উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বাংলাদেশে আরও বেশি জাপানি বিনিয়োগ আকর্ষণে দেশটির সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১১ মে) ওয়ার্ল্ড এক্সপোর ভেন্যু জাপান প্যাভিলিয়নে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমইটিআই) প্রতিমন্ত্রী ওগুশি মাসাকির সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী। ইতোমধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পঞ্চম রাউন্ডের আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, বাংলাদেশের বড় একটি জনসংখ্যা তরুণ—যাদের বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে। প্রশিক্ষণের মাধ্যমে এদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে জাপানে পাঠাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে জাপানি ভাষা শেখানোর ব্যবস্থাও করা হয়েছে।

এসময় তিনি বাংলাদেশে আরও আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ প্রদানে জাপানের সহায়তা কামনা করেন।

উপদেষ্টা আরও জানান, জাপানের মিতসুবিশি করপোরেশন ইতোমধ্যে বাংলাদেশে সার কারখানায় বিনিয়োগ করেছে, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাপানের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বলেন, জাপানে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে এবং বাংলাদেশের দক্ষ জনশক্তি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি দক্ষতা উন্নয়নে জাপানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে জাপান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইপিএ বাস্তবায়নে মতপার্থক্য দূর করে দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাপানের ট্রেড পলিসি ব্যুরোর দক্ষিণ-পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক শিমানো তোশিয়ুকি, ইকোনমিক পার্টনারশিপ ডিভিশনের পরিচালক উচিনো হিরুতো এবং বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মনসহ অন্যান্য কর্মকর্তারা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

২ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

৩ দিন আগে