ব্রাজিল-আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার টন সয়াবিন তেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে যখন সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হলো, তখনই বিশ্বফুটবলের চির দুই প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৫২ হাজার ১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল। এসব তেল দেশে এনেছে তিন ব্যবসায়ী গ্রুপ।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এসব প্রতিষ্ঠান তেল পরিশোধন করে বাজারজাত করলে সয়াবিন তেলের দাম রোজার আগেই নিয়ন্ত্রণে আসবে।

চট্টগ্রাম বন্দরের তথ্য থেকে জানা যায়, গত ৫ নভেম্বর আর্জেন্টিনা থেকে এমটি আরডমোর চেয়েন্নে নামে একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়।

জাহাজটি চট্টগ্রামে পৌঁছে ৬ ডিসেম্বর। মাল খালাস করে জাহাজটি ভারতের উদ্দেশে ৯ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এমটি সানি ভিক্টরি নামের আরেকটি জাহাজ অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ৭ নভেম্বর ব্রাজিলের বন্দর থেকে রওনা দেয়। ১০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছে। দুই জাহাজে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে ২১ হাজার ৫০০ টন সয়াবিন তেল।

এ ছাড়া এমটি ডাম্বলডোর নামে আরেকটি জাহাজ গত ২ নভেম্বর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ৭ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছে। এ ছাড়া একই দেশ থেকে জিঙ্গা থ্রেশার নামে একটি জাহাজ ৫ নভেম্বর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ১০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছে। এই দুই জাহাজে রয়েছে ৩০ হাজার ৬০০ টন সয়াবিন তেল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চারটি জাহাজে করে মোট ৫২ হাজার ১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল এসেছে। এর মধ্যে আরডমোর চেয়েন্নে থেকে সম্পূর্ণ তেল খালাস করা হয়েছে। বাকি তিনটি জাহাজ থেকে তেল খালাস করে কাস্টম নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে রাখা হবে।

শুল্ক পরিশোধ করার পর অপরিশোধিত এসব তেল কারখানায় পাঠানো হবে। পরিশোধন করার পর এগুলো বাজারজাত করা হবে বলে জানিয়েছেন তিনি।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

৩ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

৩ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

৪ দিন আগে