প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকর হতে যাচ্ছে। নতুন এ ব্যবস্থার ফলে মোবাইল হ্যান্ডসেট বাজারে আনঅফিসিয়াল (IMEI-অনিবন্ধিত) ফোন বিক্রি করা যাবে কি না, তা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝে সরকার নতুন সিদ্ধান্ত দিয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে মোবাইল হ্যান্ডসেট উৎপাদক প্রতিষ্ঠান, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মার্চ মাস পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বিক্রির সুযোগ রাখার সিদ্ধান্ত হয়।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম জানান, আগামী মার্চ পর্যন্ত যেসব গ্রাহক আনঅফিসিয়াল ফোন কিনবেন, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।
মার্চের পর থেকে আনঅফিসিয়াল হ্যান্ডসেট আমদানি বা বিক্রির কোনো সুযোগ আর থাকবে না।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
বুধবার সন্ধ্যায় এনইআইআর বাস্তবায়নের দাবিতে কারওয়ান বাজার এলাকায় মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।
মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন প্রসঙ্গে মো. আসলাম বলেন, আলোচনার ভিত্তিতে সবাইকে নিয়ে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তাদের অধিকাংশই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কর্মকর্তা। এ তালিকায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মেজবাউল হক ও আবুল কাসেমের নাম রয়েছে।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান।
৪ দিন আগে
সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৪ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৫ দিন আগে