নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালন ও এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ও নাশকতা সৃষ্টির অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের করা ওই মামলায় ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তাররা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের আবদুল ছমেদের ছেলে মো. কামরুল হাসান (৩৫), একই গ্রামের মমরুজ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান (৫৩), লোকমান হোসেনের পুত্র নাঈম (১৯)। মামলার আসামিদের মধ্যে মসজিদের একজন ইমামও রয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান মামলা দায়ের ও তিনজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১৫ আগস্ট) কামরুল হাসান তার নিজ দোকানের সামনে ইটের রাস্তায় পুরাতন মোটরসাইকেলের টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টি ও প্রতিবন্ধকতা তৈরি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কামরুলকে আটক করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদের নাম জানতে পারে পুলিশ।
এছাড়া কামরুল হাসান তাঁর মুদি দোকানের পাশে একটি খালি ঘরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন। সেই দোয়া মাহফিল ও দলীয় নানা স্লোগানের ভিডিও চিত্র বিদেশে অবস্থানরত মাসুদ হাসান তুর্ন নামে আওয়ামী লীগের এক নেতার ফেসবুক পেজে প্রচার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত আসামিরা লাঠিসোঁটা হাতে নিয়ে রাস্তা অবরোধ করার পাশাপশি সরকার উৎখাতের নানা স্লোগান দেন।
এ ঘটনায় জনমনে ভীতি সঞ্চার হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ আগস্ট শোক দিবস লেখা একটি ব্যানার, পোড়া টায়ার, পাঁচ খণ্ড ইটের টুকরো, পাঁচটি বাঁশের লাঠি উদ্ধার করেছে। উদ্ধারকতৃ বস্তুগুলো মামলার আরামত হিসেবে দেখানো হয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
১ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
১ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
২ দিন আগে
গত পাঁচ বছরের হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে। সে সময় জমার পরিমাণ নেমে এসেছিল মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে, যার মূল্য প্রায় ২৭০ কোটি টাকা।
৩ দিন আগে