জাপানের বৃহৎ বাণিজ্য গ্রুপগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাপানের প্রতিষ্ঠিত বৃহৎ বাণিজ্য গ্রুপগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় ও বাণিজ্য উপদেষ্টার সাম্প্রতিক জাপান সফর নিয়ে আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগ বিষয়ে জাপানের প্রতিষ্ঠিত বৃহৎ বাণিজ্য গ্রুপ NEXI (NIPPON), Mitsui, Marubeni, HSBC, Mitsubishi Heavy Industry ও JT এর প্রতিনিধিদের সঙ্গে টোকিওতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা এ দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

জাপানকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ সময় আরও বেশি বিনিয়োগের মাধ্যমে এ দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য জাপানের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাম্প্রতিক জাপান সফর বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে জাপানের রাষ্ট্রদূত বলেন, এতে দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় তিনি বাংলাদেশিদের জন্য বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা কর্মসূচি গ্রহণ ও এ দেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

১ দিন আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

২ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

৩ দিন আগে