একসঙ্গে ১২ দিনের ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৮: ২১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই বড় সুসংবাদ মিলেছে দেশের জ্বালানি খাতে। চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেওয়া চারটি বিশালাকার ট্যাংকারে করে দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল, যা দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে।

এর মধ্যে আজ শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে এবং বাকি জাহাজটি আগামী রোববার বন্দরে ভিড়বে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, শুক্রবার এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু— এ তিনটি ট্যাংকার বন্দরে ভিড়বে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রোববার পৌঁছানোর কথা রয়েছে।

চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্যাংকার জাহাজ বন্দরে পৌঁছাবে এবং নির্দিষ্ট সময়ে খালাস শুরু হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে দৈনিক ডিজেলের চাহিদা সাড়ে ১২ হাজার টন। সেই হিসাবে, নতুন আসা এ ডিজেল দিয়ে ১২ দিনের চাহিদা মেটানো যাবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement