১৬৯১ টাকা কমে সোনার ভরি ২ লাখ ২৯ হাজার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নিক্তিতে সোনার অলংকার। প্রতীকী ছবি
নিক্তিতে সোনার অলংকার। প্রতীকী ছবি

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেট তথা সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে এক হাজার ৬৯১ টাকা। তাতে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির নতুন দাম দুই লাখ ২৯ হাজার ৮০ টাকা।

সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। এ দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম দুই লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম এক লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি রুপার দাম চার হাজার ৩১৬ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ১৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৫৫৮ টাকা।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement