পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না: অর্থমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না। তিনি বলেন, অর্থনীতিতে গণতন্ত্র ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা সন্তোষজনক নয়। তাই সবার আগে প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার পরিকল্পনা নিতে হবে। তিনি বলেন, প্রতিষ্ঠানে পেশাদারিত্ব প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এসব উপাদান অনুপস্থিত থাকলে বড় কর্মসূচিও কাঙ্ক্ষিত ফল দেবে না।

পৃষ্ঠপোষকতার অর্থনীতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, যাতে প্রত্যেকে অর্থনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে।

তিনি আরও বলেন, অর্থনীতিতে অতিরিক্ত নিয়ন্ত্রণ কমাতে হবে। বাংলাদেশ ইতোমধ্যে ওভার-রেগুলেটেড হয়ে গেছে। পৃষ্ঠপোষকতাভিত্তিক রাজনীতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন গুরুত্বের সঙ্গে ডিরেগুলেশন ও লিবারালাইজেশন করতে হবে, বলেন তিনি।

অর্থমন্ত্রী জানান, অর্থনীতিতে নিয়ন্ত্রণ শিথিল করে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হবে। এতে বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাণিজ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা

সার্কুলারে বলা হয়েছে, অফিশিয়াল গাড়ি ব্যবহার সীমিত করতে হবে এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমানোর পাশাপাশি কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করতে হবে। জেনারেটরের জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ এবং অপ্রয়োজনীয় সাজসজ্জা ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ

২ দিন আগে

ইরান যুদ্ধ: তেল নিয়ে দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা, প্রভাব খাদ্যের দামেও

এ অস্থিরতার পেছনে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের চলাচল বন্ধ হয়ে যাওয়া, যেটি গোটা বিশ্বের তেল পরিবহয়ে অন্যতম একটি রুট। ফলে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাবে তেলের দাম সব রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর এর প্রভাব গিয়ে পড়বে খাদ্যের দামেও, যা তেলের দামের অনুপাতেই বাড়তে থ

৩ দিন আগে

রিজার্ভ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রদূত নিনা পাডিলা কায়িংলেট নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারকে ফিলিপাইন সরকারের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

৩ দিন আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দেশে বাড়ল ডলারের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়েছে দেশের ডলারের বাজারে। আজ মঙ্গলবার ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত দামে প্রবাসী আয় কিনেছে ব্যাংকগুলো। ফলে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত উঠে গেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

৩ দিন আগে