এবিবির নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন

ডেস্ক, রাজনীতি ডটকম

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে তিনি আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি এবিবি’র পরিচালনা পর্ষদের এক সভায় তাকে নির্বাচিত করা হয় বলে গতকাল বৃহস্পতিবার এবিবি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সদ্য সাবেক চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন সম্প্রতি ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করায় এবিবি’র চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপরই নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই সভায় পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী এবিবি’র নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরীন তার আগের সহ-সভাপতির দায়িত্বে বহাল থাকছেন।

ব্যাংকার মাসরুর আরেফিন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং খাতে ক্যারিয়ার শুরু করেন। তিন দশকের পেশাগত জীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, এএনজেড ব্যাংকের মেলবোর্ন সদর দফতর, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও সিটি ব্যাংক এনএ-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গত ছয় বছর ধরে তিনি সিটি ব্যাংকের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এবিবি’তে তিনি প্রায় চার বছর ভাইস চেয়ারম্যান ছিলেন।

ব্যাংকার পরিচয়ের বাইরে মাসরুর আরেফিন একজন লেখক ও অনুবাদক হিসেবেও সুপরিচিত।

এদিকে এবিবি’র নতুন সহ-সভাপতি মোহাম্মদ আলী ২০০৮ সালে পূবালী ব্যাংকে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে ধাপে ধাপে ডিএমডি, এএমডি হয়ে বর্তমানে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকটির সিওও, চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসার, চিফ রিস্ক অফিসার ও ক্রেডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও তিনি কাজ করেছেন। এবিবি’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিনি কয়েক বছর ধরে দায়িত্ব পালন করছিলেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে এলএনজি নিয়ে আসছে আরও ৩ জাহাজ

বাংলাদেশে এলএনজি আমদানির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। কাতার থেকে এ মাসের মাঝামাঝি সময়ে দুটি এলএনজি ট্যাংকার আসার কথা থাকলেও তা হয়নি। এর মধ্যে একটি ট্যাংকার রাস লাফান বন্দর থেকে এলএনজি বোঝাই অবস্থায় এখনো আটকে রয়েছে।

২ দিন আগে

স্বর্ণের দামে ফের বড় পতন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

৩ দিন আগে

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

৩ দিন আগে

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা ও সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৩ দিন আগে