এলপিজির দাম বাড়লো ৩৮ টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চলতি ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়ানো হয়েছে। এর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫৩ টাকা। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এ ছাড়া দাম বেড়েছে অটোগ্যাসেরও। ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা।

এর আগে, গত ২ নভেম্বর ২৬ টাকা কমিয়ে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২১৫ টাকা। একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়। ১ টাকা ১৯ পয়সা কমিয়ে তা ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

রিজার্ভ চুরি: আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে অভিযুক্ত করছে সিআইডি

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তাদের অধিকাংশই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কর্মকর্তা। এ তালিকায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মেজবাউল হক ও আবুল কাসেমের নাম রয়েছে।

৪ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আশিকুর রহমান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান।

৪ দিন আগে

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৪ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৫ দিন আগে