তাজা ফল আমদানিতে ১৫% শুল্ক-কর হ্রাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে তাজা ফল রাখতে সরকার আমদানিতে আরোপিত শুল্ক ও কর কমিয়েছে। তাজা ফলের আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত রবিবার (১৬ মার্চ) দুইটি নতুন প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১০ মার্চ একটি পৃথক প্রজ্ঞাপনে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। ফলে তাজা ফল আমদানিতে মোট ১৫ শতাংশ শুল্ক ও কর হ্রাস করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার বিভিন্ন ভোজ্য পণ্যসহ অন্য সামগ্রীর ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক করছাড় প্রদান করেছে।

এ ছাড়া সরকার জনস্বার্থে মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাটও সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য ই-বুকের আমদানি ও সরবরাহে ভ্যাট অব্যাহতি এবং হজযাত্রীদের খরচ কমাতে হজ টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

১ দিন আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

২ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

৩ দিন আগে