ইরানে হামলা: দেশে একদিনে দুবার বাড়ল সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোনার অলংকার। প্রতীকী ছবি

সকালে এক দফা বেড়েছে সোনার দাম। ১১ ঘণ্টার ব্যবধানে রাতেও বাড়ল আরেক দফা। প্রথম দফায় চার হাজার ৩৭৪ টাকার পর দ্বিতীয় দফায় বাড়ল তিন হাজার ২৬৬ টাকা। সব মিলিয়ে এক দিনে দুই দফায় সোনার দাম বেড়েছে সাত হাজার ৬৪০ টাকা। তাতে ২২ ক্যারেট তথা সবচেয়ে ভালো মানের সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ও রাতে দুই দফায় বিজ্ঞপ্তি দিয়ে সোনার নতুন এ বর্ধিত দাম জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রাতের বিজ্ঞপ্তির তথ্য বলছে, নতুন বর্ধিত দাম কার্যকর হবে রোববার (১ মার্চ) সকাল থেকেই।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ কারণে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কারণেই দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ২৭৮ ডলারে পৌঁছেছে। ফেব্রুয়ারি মাস জুড়েই এ দাম কিছুটা কমতির দিকে ছিল।

দেশের বাজারে সোনা-রুপার নতুন দাম

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনার দাম পড়বে দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানোর পাশাপাশি এবার বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ১১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৯৯৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট মানের রুপা প্রতি ভরি ছয় হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেট মানের রুপা প্রতি ভরি পাঁচ হাজার ৭১৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম চার হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

২ মাসে সোনার দাম সমন্বয় ৩৪ বার, রুপার ২০ বার

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৪ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২২ দফা, কমানো হয়েছে ১২ বার।

এর বিপরীতে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২০ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৩ বার, কমানো হয়েছে সাত বার। অথচ ২০২৫ সালে রুপার দাম সমন্বয়ই করা হয়েছিল ১৩ বার; যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল, কমেছিল তিন বার।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ডলারের দাম কমল দেশের বাজারে

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে।

৫ দিন আগে

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে বসবে ‘সুপার সেল কার বাজার’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।

৫ দিন আগে

বেতন বৈষম্য: কর্মীর চেয়ে ২৫ লাখ গুণ বেশি পারিশ্রমিক ইলন মাস্কের!

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর টেসলা থেকে ইলন মাস্ক যে বিপুল পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তা অন্য কোনো কোম্পানির কোনো কর্মকর্তার সঙ্গেই তুলনীয় নয়। তবে মাস্ককে হিসাবের বাইরে রাখলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সিইও ও কর্মীদের বেতন বৈষম্য আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেড়েছে।

৫ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি

বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। ফলে পূর্বাভাসদাতারা ২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদার মাত্রা আগের চেয়ে কমিয়ে এনেছেন। বিশ্বজুড়ে চাহিদা কমার এই আশঙ্কাই মূলত তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এ

৬ দিন আগে