নির্বাচন: দুইদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য এবং এক দিন যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম।

তিনি বলেন, ভোটের দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরেরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে। তবে শুক্রবার সকাল ৯ টা থেকে আবারো স্বাভাবিক ভাবে চালু হবে কার্যক্রম।

অন্যদিকে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু ভোটগ্রহণের স্বার্থে সীমান্ত দিয়ে এই বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

৬ মাসে ইসলামী ব্যাংকের ১৩১৬ কোটি টাকার লোকসান

সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্সের তুলনায় এই লোকসান এখন ব্যাংকের অবস্থায় বড় ধরনের অবনতির ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ইসলামী ব্যাংক মুনাফায় ছিল। এর মধ্যে ২০২৫ সালে ১৩৬ কোটি ৩৪ লাখ টাকা, ২০২৪ সালে ১০৮ কোটি ৭৮ লাখ টাকা এবং ২০২৩ সালে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করে ব্যাংকটি। এই

১১ ঘণ্টা আগে

রপ্তানি বহুমুখীকরণে ইসিফরজে প্রকল্প: ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়। প্রকল্

১২ ঘণ্টা আগে

গানভর ইউএসএ থেকে ৭১ হাজার কোটি টাকার এলএনজি আনবে সরকার

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি

২ দিন আগে

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না।

২ দিন আগে