মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ২০% থেকে কমে ১৯%

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ (এগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্যারিফ) সই হয়েছে। প্রায় ৯ মাসের দীর্ঘ আলোচনার পর এ শুল্ক আর মাত্র ১ শতাংশ কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এর ফলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কের পরিমাণ ২০ শতাংশ থেকে কমে হয়েছে ১৯ শতাংশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে সই করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।

এর আগে বিশ্বব্যাপী 'শুল্কযুদ্ধে'র অংশ হিসেবে বাংলাদেশের ওপরও বড় অঙ্কের শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়। পরে আলোচনার মাধ্যমে সে শুল্ক আগস্টে ২০ শতাংশে নেমে এসেছিল।

অন্তর্বর্তী সরকার জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরকার নিবিড় যোগাযোগ রেখে চলেছে। শুল্ক আরও কমানোর প্রক্রিয়া চলছে। ২০ শতাংশের পর আরও ২ থেকে ৩ শতাংশ কমানোর আশাবাদ জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত তা মাত্র ১ শতাংশ কমানো সম্ভব হলো।

চুক্তি সইয়ের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, এই চুক্তি আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে এক ঐতিহাসিক নতুন স্তরে নিয়ে গেল। এর ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ই একে অপরের বাজারে উল্লেখযোগ্যভাবে বাড়তি প্রবেশাধিকার পাবে।

উপদেষ্টা জানান, এ ছাড়া যুক্তরাষ্ট্র অঙ্গীকার করেছে, যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি বাংলাদেশের নির্দিষ্ট কিছু বস্ত্র ও পোশাকপণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য পারস্পরিক শুল্ক সুবিধা পাবে— এ লক্ষ্যে একটি পৃথক ব্যবস্থা (মেকানিজম) গড়ে তোলা হবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, পারস্পরিক শুল্কহার ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নামায় আমাদের রপ্তানিকারা আরও বাড়তি সুবিধা পাবেন। পাশাপাশি নির্দিষ্ট কিছু বস্ত্র ও পোশাকপণ্যে শূন্য শুল্ক সুবিধা বাংলাদেশের পোশাক খাতে উল্লেখযোগ্য নতুন গতি সঞ্চার করবে।

সোমবারই উপদেষ্টা পরিষদের বৈঠকে চুক্তিটি অনুমোদন দেওয়া হয়েছে। দুই পক্ষ প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করলে চুক্তিটি কার্যকর হবে।

চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

রিজার্ভ চুরি: আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে অভিযুক্ত করছে সিআইডি

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তাদের অধিকাংশই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কর্মকর্তা। এ তালিকায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মেজবাউল হক ও আবুল কাসেমের নাম রয়েছে।

৩ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আশিকুর রহমান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান।

৩ দিন আগে

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৪ দিন আগে