প্রতিবেদক, রাজনীতি ডটকম

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারে শুরু হতে যাওয়া ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় আসা-যাওয়ার জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি বিশেষ ছাড়ে উবার সার্ভিস চালু করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারে '২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৫' উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।
মেলা কর্তৃপক্ষ জানান, মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।
মেলা কর্তৃপক্ষ জানান, মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী), নারায়ণগঞ্জ ও নরসিংদী হতে প্রতিদিন সকাল ৮ টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে এবং মেলা প্রাঙ্গণ থেকে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১ টায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী) টু মেলা প্রাঙ্গণ ভাড়া- ৭০.০০ টাকা; কুড়িল বিশ্বরোড টু মেলা প্রাঙ্গণ ভাড়া- ৩৫.০০ টাকা; নারায়ণগঞ্জ টু মেলা প্রাঙ্গণ ভাড়া- ১২০.০০ টাকা; নরসিংদী টু মেলা প্রাঙ্গণ ভাড়া- ৯০.০০ টাকা; মেলা প্রাঙ্গণ হতে গুলিস্থান ভাড়া- ৮০.০০ টাকা এবং গুলিস্থান টু নারায়ণগঞ্জ ভাড়া- ৪৫.০০ টাকা (জন প্রতি) নির্ধারণ করা হয়েছে। এছাড়া, উবারের মাধ্যমে বিশেষ ছাড়ে মেলায় যাত্রী পরিবহনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মেলা কর্তৃপক্ষ জানান, এবারের মেলার টিকিটের মূল্য (জন প্রতি) ৫০.০০ টাকা (প্রাপ্ত বয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫.০০ টাকা (পঁচিশ) নির্ধারণ করা হয়েছে। তবে বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিগণ তাদের কার্ড প্রদর্শনপূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। পূর্বের ন্যায় মেলাটি মাসব্যাপী সকাল ১০ টা হতে রাত ৯ টা পর্যন্ত চলবে (সাপ্তাহিক ছুটির দিনসমূহে রাত ১০ টা পর্যন্ত)।
বাংলাদেশ ব্যতীত ০৭টি দেশের মোট ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
৩ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
৩ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
৩ দিন আগে