নিরীক্ষা প্রতিবেদন বলছে, কোম্পানির দায়দেনা ও লোকসান বেড়েছে। শেয়ারবাজারে জেড ক্যাটাগরিতে লেনদেন। বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারছে না।
এপ্রিলের ২৬ দিনে প্রতিদিন দেশে এসেছে ৬ কোটি ৪৬ লাখ ৫২ হাজার ৬৯২ মার্কিন ডলার। আগের মাস মার্চে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে ৬ কোটি ৬৫ লাখ ৬১ হাজার ৬৬৬ ডলার। আবার গত বছরের এপ্রিল মাসের একই সময়ে প্রতিদিন এসেছিল ৫ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৬৬৬ মার্কিন ডলার। গত বছরের এপ্রিল মাসে ঈদ ছিল না।
দেশের অর্থনীতি ও পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন, ভুয়া ও অসত্য তথা এবং গুজব ছড়ানো ব্যক্তিদের এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে, যে বা যারা ভুয়া ও অসত্য তথ্য বা গুজব প্রকাশ বা প্রচারে জড়িত রয়েছেন কিংবা আগামীতে জড়িত থাকবেন তাদের সকলের বিরুদ্ধে ত্বরিত যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্
দেশের বাজারে সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৩১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা।
দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু।
আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
দেশি রসুন বাজারে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকায়। পাশাপাশি আমদানি করা বড় রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়। অন্যদিকে দেশি নতুন আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায় এবং আমদানি করা আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২৫০ টাকা।
ঢাকা থেকে সরাসরি কলম্বো ফ্লাইট চালু করল শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ার। প্রাথমিকভাবে ঢাকা থেকে সপ্তাহে দুই দিন বুধবার ও রোববার ফিটসএয়ারের ফ্লাইট কলম্বো যাবে। কলম্বো থেকে ঢাকায় আসার ফ্লাইট মঙ্গলবার ও শনিবার।
গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর মন্দা ও প্রায় স্থবির থাকা শেয়ারবাজার চাঙ্গা হবে, এমন আশায় ১০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন আশরাফুজ্জামান। বৃহস্পতিবার তিনি রাজনীতি ডট কমকে বলেন, গত তিন মাসে তার পুঁজি এখন সাত লাখ টাকারও কম।
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরব, মরক্কো, রাশিয়া ও চীন থেকে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজারে ১৯৯৬ ও ২০১০ সালে বড় ধরনের দুটি ধস হয়েছে। কিন্তু ২০২৪ সালে এসে বাজারে যে ধস নেমেছে, তা অতীতের দুই ধসকে হার মানিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় এটা হচ্ছে।
মার্চেন্ট ব্যাংকগুলোকে অনাদায়ী ক্ষতির বিপরীতে প্রভিশন রাখার সুযোগ প্রথমে দেয়া হয় ২০১৩ সালে। সে সময় বিএসইসি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, মার্চেন্ট ব্যাংকগুলো এখন পুনর্মূল্যায়নজনিত ক্ষতির ক্ষেত্রে নিয়মানুযায়ী শতভাগের পরিবর্তে ২০ শতাংশ হারে প্রভিশন রাখতে পারবে। তবে তা ২০১২ সালের ৩১ ডিসেম্বর থেকে
নির্দেশনা বলা হয়েছে, একদিনে কোনো কোম্পানির শেয়ারের মূল্য সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত কমতে পারবে। এরচেয়ে কম মূল্যে কেউ শেয়ার বিক্রি বা কিনতে পারবে না। তবে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আগের সীমা-ই বহাল আছে। শেয়ারের আগের দিনের বাজার মূল্যের আলোকে পরদিন মূল্য সর্বনিম্ন ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্
ঢাকা ব্যাংকের ২১ কোটি টাকার অধিক আত্মসাতের মামলায় সাইমেক্স লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তালহা শাহরিয়ার আইয়ুব (টিএস আইয়ুব) ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির পরিচালক তানিয়া রহমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আইএমএফ গত ডিসেম্বর নাগাদ দেওয়া বিভিন্ন শর্ত বাস্তবায়ন ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণে আজ বুধবার থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে বসবে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সঙ্গে দুর্বল কিছু ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত দায়মুক্তির নতুন মুখোশ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা। এর আগে দাম ছিল ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা।