মুগদায় বাসার বেজমেন্টে মরদেহের ৭ টুকরো, মাথা উদ্ধার মানিকনগরে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর মুগদা এলাকার একটি বাসার বেজমেন্ট থেকে গতকাল রোববার এক ব্যক্তির মরদেহের সাতটি খণ্ডিত টুকরো উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর বিচ্ছিন্ন থাকা নিহতের মাথাটি গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী মানিকনগর এলাকার একটি গলি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ছয় দিন আগে ওই ব্যক্তিকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে আলাদা আলাদা স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৭ মে) দুপুরে মুগদার মান্ডা প্রথম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’ নামের একটি বাড়ির বেজমেন্ট থেকে ওই খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তবে সেখানে নিহতের মাথাটি পাওয়া যায়নি। পরবর্তীতে একই দিন রাত আড়াইটার দিকে পূর্ব মানিকনগর পাকা রাস্তার মাথার একটি গলি থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

সুরতহাল প্রতিবেদনে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, গভীর রাতে খবর পেয়ে পূর্ব মানিকনগর পাকা রাস্তার মাথায় ৭৭ ও ৭৭/এ নম্বর দুটি বাড়ির মাঝের গলি থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় সেটি পড়ে ছিল। পুলিশের ধারণা, দুপুরে উদ্ধার হওয়া খণ্ডিত দেহেরই বিচ্ছিন্ন মাথা এটি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যাবে। মাথাটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে উদ্ধার হওয়া মরদেহটি পচে-গলে গিয়েছিল এবং পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে এসেছিল। তিনি আরও জানান, ‘প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, অন্তত ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করা হয়। পরে প্রমাণ লোপাটের জন্য শরীর সাত টুকরো করে পলিথিনে ভরে এই বাড়ির বেজমেন্টে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।’

নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে পরিচয় শনাক্ত করার চেষ্টা করলেও মরদেহটি পচে যাওয়ার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। হত্যাকারীদের শনাক্ত ও নিহতের পরিচয় উদঘাটনে ঘটনাস্থল এবং এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিবিড়ভাবে যাচাই-বাছাই করছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে