রাজশাহী ব্যুরো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তেও বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক ও রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মিলন অভিযোগ করে বলেন, জামায়াত পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নকল ব্যালট পেপার ও সিল তৈরির তথ্য শোনা যাচ্ছে। কোথাও কোথাও ভোটারদের কাছ থেকে ব্যাংক হিসাব নম্বর সংগ্রহের অভিযোগও উঠেছে। রাজশাহীর নওহাটাতেও এমন ঘটনার কথা শোনা যাচ্ছে। এছাড়া হাজার হাজার পিস বোরকা প্রস্তুত করা হয়েছে, যা জনমনে সংশয় ও আতঙ্ক তৈরি করছে।
তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনেই তারা এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ এবার এসব মেনে নেবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে মিলন বলেন, এবারের নির্বাচনে বয়স্কদের পাশাপাশি যুবক-যুবতী এমনকি শিশুরাও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২০২৩ সালের কর্মসূচির আলোকে নির্বাচিত হলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু, বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং পিসি ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
পবা ও মোহনপুর উপজেলার অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, এলাকার অধিকাংশ সড়ক বেহাল অবস্থায় রয়েছে। নির্বাচিত হলে দ্রুত এসব সড়ক সংস্কার ও নতুন সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি সব ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি স্বীকৃতি প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ এবং বিসিক-২-কে কর্মমুখী করতে প্লট বরাদ্দ প্রক্রিয়া সহজ করা হবে।
জামায়াত প্রার্থীর সমালোচনা করে মিলন বলেন, তাদের এমপি প্রার্থী দীর্ঘ ২৮ বছর হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এ সময় সরকারি অনুদান হিসেবে কোটি কোটি টাকা এলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। হড়গ্রাম ইউনিয়নে গেলে এর প্রমাণ পাওয়া যাবে।
তিনি আরও বলেন, জামায়াত শুধু মুখে বড় বড় কথা বলছে এবং বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। বাস্তবে তাদের উল্লেখযোগ্য জনসমর্থন নেই।
মিলন বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের উন্নয়নে বিএনপির উল্লেখযোগ্য অবদান রয়েছে। এ কারণেই জনগণ বিএনপির ওপর আস্থা রাখে। তবে কিছু ব্যক্তি ধর্মের অপব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, এ বিষয়ে আলেম–ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ভবিষ্যতেও তারা কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না।

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতীম। শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরগুনার তালতলী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ইমরান ট্রাভেলসের বাসটি। রাত পৌনে ১২টার দিকে ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটাকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
৭ ঘণ্টা আগে
শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও তার ছেলের বয়সের চেয়ে বড় কয়েকজন বন্ধুর বিষয়ে উল্লেখ করেন। নিখোঁজ হওয়ার দিন বিকেলে অপ্রতীম তাদের সঙ্গে ছিল কি না, সেটিও তদন্ত করে দেখার দাবি জানান তিনি।
১৮ ঘণ্টা আগে
এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের দুটি পৃথক এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাস এবং মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
১৮ ঘণ্টা আগে