কক্সবাজার প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, এই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে, গণতান্ত্রিক শক্তির বিজয় হবে। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা জনগণের পক্ষে থাকে, এই নির্বাচনে তাদের বিজয় হবে।
রোববার (৭ ডিসেম্বর) চকরিয়ার হারবাং বাজারে নির্বাচনি গণসংযোগ-পরবর্তী পথসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। চকরিয়া-পেকুয়া তথা কক্সবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছে বিএনপি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে, স্বৈরাচারবিরোধী সংগ্রাম করতে করতে এ দেশে সংসদীয় সরকার গঠন করেছিলেন ১৯৯১ সালে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করেছিলেন। এই গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা।
তিনি আরও বলেন, খালেদা জিয়া সামরিক শাসনবিরোধী সংগ্রাম করতে করতে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন। তাকেই ‘গণতন্ত্রের মা’ বলে বাংলাদেশের মানুষ উপাধী দিয়েছে। সেই নেত্রীর দল, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান। তার নেতৃত্বে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করে এই ফ্যাসিবাদকে বিতাড়ন করতে সমর্থ হয়েছি।
এ দিন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন ধানের শীষের এই প্রার্থী। চকরিয়া উপজেলা ছাত্রদলের সমাবেশ ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নেও গণসংযোগ করার কথা ছিল। সময় স্বল্পতার কারণে পরে তা স্থগিত করা হয়।
সপ্তাহব্যাপী টানা প্রচার শেষে রোববার সন্ধ্যার পর ঢাকার পথে রওয়ানা দেন সালাহউদ্দিন আহমদ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ না করার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে। তবে এমপির নির্দেশনা না মেনেই রাষ্ট্রীয় বিধি অনুযায়ী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র কোরআন তি
১৩ ঘণ্টা আগে
দুর্ঘটনার রাতে পদুয়ার বাজার রেলগেটে দায়িত্বে থাকার কথা থাকলেও গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসান সেখানে উপস্থিত ছিলেন না। দাপ্তরিক কাগজপত্রে তাদের নাম থাকলেও ওই রাতে সেখানে দায়িত্ব পালন করেন গেটম্যান নাজমুল হাসান ও ওয়েম্যান কাউসার।
১৪ ঘণ্টা আগে
রাঙ্গামাটিতে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে সাপছড়ি ইউনিয়নে দোপ্পায়াছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
১৬ ঘণ্টা আগে
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকা অস্বীকার করে এবং জাতির কাছে ক্ষমা না চেয়ে উল্টো একটি নতুন বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে, তেমনি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক শক্তিও জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে নিজেদের মতো ক
১৬ ঘণ্টা আগে