বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি-ব্লক এলাকায় ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামের একটি বাসে এই আগুন ঘটনা ঘটেছে।
বাসটি চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। বাসে আগুন লাগার সাথে সাথেই যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম ট্রাভেলসের একটি বাস সি ব্লক এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।
১ দিন আগে
নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।
১ দিন আগে
আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১ দিন আগে