রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৮: ৩২
প্রতীকী ছবি

রংপুর নগরীর পূর্ব শালবন এলাকা থেকে মিমতাজ খাতুন (২১) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে একটি ছাত্রী নিবাসের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

মিমতাজ খাতুন রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ঢুবনি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। তার মায়ের নাম মঞ্জুয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব শালবন এলাকার ওই ছাত্রী নিবাসে থেকে লেখাপড়া করতেন মিমতাজ। রোববার দুপুরের দিকে সহপাঠীরা তাকে ডাকতে যান। তবে ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রী নিবাসের দরজা ভেঙে মিমতাজের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি নোট উদ্ধার করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তদন্তের স্বার্থে আপাতত নোটটির বিষয়বস্তু প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্র ফিরেছে, একে রক্ষা করাই সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা। দ্বিমত থাকতে পারে, সেগুলোও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে

১৭ ঘণ্টা আগে

ধর্ষণের পর বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, কথিত প্রেমিক গ্রেপ্তার

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা ওই ছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। কীটনাশক পানের পর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন।

২০ ঘণ্টা আগে

কেরানীগঞ্জে তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আরশিনগর এলাকার একটি সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন ফরহাদ। সেখানে কয়েকজন তরুণ তার ওপর হামলা চালান। গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ফরহাদকে স্থানীয় লোকজন ও তার বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

২১ ঘণ্টা আগে

৬ মাস পর উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা

কর্ণফুলী নদীর তীরে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকায় কাফকোর পাশে সিইউএফএলের অবস্থান। দেশের গুরুত্বপূর্ণ এ সার কারখানাটিতে দীর্ঘদিন ধরে গ্যাসসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়ে আসছে। গত আড়াই বছরে এসব কারণে অন্তত ছয় দফা কারখানাটি বন্ধ হয়েছে।

১ দিন আগে
Advertisement