কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে এক জামায়াত নেতার মাছের খামার থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও জিআাই পাইপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে আল বাশারাত মৎস্য প্রজেক্ট থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
মাছের খামারটির মালিক ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুন।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসেন। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যান।
এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পান। পরে স্থানীয়রা জড়ো হয়ে থানায় খবর দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
তবে স্থানীয় জামায়াত নেতা মাওলানা নোমান এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি বলেন, যুব বিভাগের নেতা মামুনের সম্পদ দেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে স্থানীয় সাবেক ইউপি সদস্য জাকির।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে যৌথবাহিনী জিআই পাইপসহ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে। তবে এসব সরঞ্জাম ককটেল তৈরির কি না তা বিশেষজ্ঞ পরীক্ষা করালে বলা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ
২ দিন আগে
ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।
২ দিন আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
২ দিন আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উলটে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
৩ দিন আগে