মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উলটে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত ব্যক্তিরা হলেন— মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া একটার দিকে বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে বাসটি উলটে যায়।
ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নামে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটি প্রথমে সেতুর ডান দিকের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি পুরোপুরি ঘুরে গিয়ে বাঁ দিকের রেলিংয়ে আঘাত হানে এবং উলটে যায়।
বেলা ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না বলেন, বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে নূর ইসলাম নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।

ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিপাড়ার দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। বিপরীত দিক থেকে ত্রিশালের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঠাকুরবাড়ি মোড়ের কাছে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
৭ ঘণ্টা আগে
সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ। তবে বেরিয়েই হত্যাকাণ্ডের শিকার হলেন বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলার আসামী জাহিদ।
৮ ঘণ্টা আগে
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন— হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানি আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের লালদিয়ায় এপিএম টার্মিনাল নির্মাণকে বড় মাইলফলক হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবে পরিণত হবে।
১ দিন আগে