কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেল জংশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রাম রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় আট ঘণ্টা পর এ রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফের রুট দুটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের পথে সোমবার রাত পৌনে ১২টায় ছেড়ে যায় ঢাকা মেইল-২। রাত পৌনে ৩টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয়। মিনিট দশেক পর ট্রেনটি ছাড়ে। কিন্তু শ দুয়েক মিটার যেতেই ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ভৈরব জংশনের আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। স্টেশনটি তখন বিভিন্ন রুটের একাধিক ট্রেন আটকে পড়ে। এ সময় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্টেশন মাস্টার ইউসুফ বলেন, খবর পেয়ে সকাল ৭টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়।

বৃহস্পতিবার স্থানীয়ভাবে গুজব ছড়িয়ে পড়ে, রিয়াজ মারা মারা গেছেন। এতে তার স্বজনসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালান। প্রায় শতাধিক মানুষের হামলায় পুলিশ সদস্যরা কোণঠাসা হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমকে মারধর করেন।
২০ ঘণ্টা আগে
সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানির ওপর ভেসে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। লোকসান কিছুটা কমাতে স্থানীয় কৃষকদের কোমর সমান পানিতে নেমে অপরিপক্ব ফসল কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে।
১ দিন আগে
রাতের আঁধারে প্রবল স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তের মধ্যে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মোখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরীগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতইগাঁও, ভানুবিল ও ঘোর
১ দিন আগে
ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে অন্য এক ব্যক্তিসহ নৌকায় করে হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরিহিত সাতজনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রের মুখে তাদের
১ দিন আগে