ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার পর গাছে বেঁধে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি
পিটিয়ে হত্যা। প্রতীকী ছবি

ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। এরপর ওই তরুণের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নিহত দীপু চন্দ্র দাস স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি ওই এলাকায় ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া বিবিসি বাংলাকে বলেন, নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহে আগুন দিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত দীপু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। রিপন মিয়া বলেন, আমরা উনার আত্মীয়-স্বজনদের খোঁজ করছি। তারা এসে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মানিকছড়ি থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর উদ্দেশ্যে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহীরা রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থ

১ দিন আগে

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

এ সময় বাণিজ্যমন্ত্রী নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে দেখেছি রাস্তার পাশে বড় দোকানগুলোতে ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত তেল মজুদ রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হ

২ দিন আগে

রমজানের পর সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে চিরতরে মব কালচার নির্মূলেও সরকার কঠোর।

২ দিন আগে

মিরপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর মিরপুর-২-এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এখন পর্যন্ত ভবন থেকে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

২ দিন আগে