সিলেট প্রতিনিধি

মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনার তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে বিকল্প ইঞ্জিনের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে সরিয়ে নেওয়া হলে যোগাযোগ স্বাভাবিক হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয়।
এর আগে সকাল ৬টা দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেল স্টেশনে আনা হয়েছে। ঢাকাগামী কালীন এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্ব হয়েছে।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে চরম ভোগান্তি পড়তে হয় সিলেটগামী কয়েকশ ট্রেনের যাত্রী। পরে সকাল ৯টায় ঢাকাগামী কালীন এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেল স্টেশন আনা। পরে সকাল ৯টায় সিলেটের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প একটা ইঞ্জিন এসে উপবন এক্সপ্রেস কে উদ্ধার করেছে। শমশেরনগর রেলস্টেশনে ঢাকাগামী কালীন এক্সপ্রেস ও সিলেটগামী উপবন এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে