বানারীপাড়ায় আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৪৯
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের বানারীপাড়া উপজেলা শাখার বন্ধ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হয়। তবে পতাকা উত্তোলন ও ছবি টানানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কয়েকজন কর্মী দলীয় কার্যালয়ের শাটার ও জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। কার্যালয়ের সামনে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানিয়ে দ্রুত সরে পড়েন তারা।

এ বিষয়ে বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা পতাকা উত্তোলনের ছবি দেখেছি। তবে কে বা কারা রাতের আঁধারে এ কাজ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি স্পষ্ট না হওয়ায় বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বানারীপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী প্রকাশ্যে এসে দায় স্বীকার করেনি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি জোরদার করা হয়েছে।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে বিক্ষুব্ধ জনতা বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়। সেদিন থেকেই এটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘ ১৮ মাস পরে আজ কার্যালয়টির সামনে জাতীয় পতাকা উত্তোলন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য তৈরি করেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

গতকাল শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানিয়েছিলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।

১৯ ঘণ্টা আগে

সেলুনে তরুণের ঝুলন্ত মরদেহ, ফেসবুকে লেখা ‘সবাই ক্ষমা কইরেন’

পুলিশের প্রাথমিক ভাষ্য, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর নেপাল সেলুনে গিয়েছিলেন। সেখানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া কলেজে কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

শীতলক্ষ্যায় ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।

২০ ঘণ্টা আগে
Advertisement