জামিনে কারামুক্ত বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম

যশোর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

স্ত্রী-সন্তানের মৃত্যুর চার দিন পর যশোর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।

জামিনের আদেশ পৌঁছানোর পর বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিনিয়র জেল সুপারের পদে থাকা মো. আসিফ উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চ সাদ্দামের ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী-সন্তানের মৃত্যু চলতি সপ্তাহে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। কারণ প্যারোলে মুক্তি না পাওয়ায় জুয়েল হাসান সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়। সেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য তাকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

সাদ্দামের সন্তানের বয়স ছিল মাত্র ৯ মাস। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের কয়েক দিন পরই গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম।

এ অবস্থায় সন্তানকে আর দেখতে পাননি সাদ্দাম। সন্তান জন্মের পর মৃত অবস্থাতেই তিনি জেলগেটে প্রথম সন্তানের মুখ দেখেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

স্টেশন-টার্মিনালে মানুষের ভিড়, মহাসড়কে স্বস্তি

ঈদের ছুটি মানেই স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফেরা। মঙ্গলবার সকাল থেকেই তাই রাজধানী ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার পথগুলোতে দেখা গেছে মানুষের ভিড়। তবে তুলনামূলকভাবে চাপ ছিল কম। একই সঙ্গে অবশ্য বরাবরের মতোই বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে যাত্রীদের কাছ থেকে।

৮ ঘণ্টা আগে

ঈশ্বরগঞ্জে সড়ক সংস্কারে পুরনো ইট ব্যবহারের অভিযোগ

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিবি এন্টারপ্রাইজ কাজের সিডিউল অমান্য করে নিজের মতো করে নিম্নমানের উপকরণ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশের পাশপাশি ঠিকাদারের লোকজনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে।

১০ ঘণ্টা আগে

ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন, ট্রাকচাপায় নিহত একই পরিবারের ৩

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

১৩ ঘণ্টা আগে