নেত্রকোনার ৫ আসনে যাদের নাম ঘোষণা করল বিএনপি

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০০: ৫১
(ওপরে বাঁ থেকে) ব্যারিস্টার কায়সার কামাল, অধ্যাপক ডা. আনোয়ারুল হক, রফিকুল ইসলাম হিলালী, লুৎফুজ্জামান বাবর ও আবু তাহের তালুকদার। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করায় অনেক জেলাতেই দুয়েকটি করে আসন ফাঁকা রেখেছে দলটি। তবে নেত্রকোনার পাঁচ আসনেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বিএনপি ঘোষিত তালিকা অনুযায়ী, নেত্রকোনা -১ (কলমাকান্দা, দূর্গাপুর) আসনে প্রার্থী করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর, বারহাট্টা) আসনে প্রার্থী করা হয়েছে জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক আনোয়ারুল হককে।

এ ছাড়া নেত্রকোনা-৩ (আটপাড়া, কেন্দুয়া) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ,খালিয়াজুরী) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,ও নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার মনোনয়ন পেয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।

নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে লুৎফুজ্জামান বাবর সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিলেন বাকি চার প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, ডা. আনোয়ারুল হক, মো. রফিকুল ইসলাম হিলালী ও মো. আবু তাহের তালুকদার।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ-অগ্নিসংযোগ, নিহত ১

বাগেরহাট জেলার চিতলমারি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০টি বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

১১ ঘণ্টা আগে

সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক এমপি ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

১১ ঘণ্টা আগে

জলে ডুবছে স্বপ্ন, ‘দেখার হাওরে’ তলিয়ে যাচ্ছে ৫০০ একর ধান

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং প্রয়োজনীয় বরাদ্দের অভাবে এখন পর্যন্ত স্লুইসগেট নির্মাণের কাজ এগোয়নি।

১২ ঘণ্টা আগে

পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ধাওয়া-গুলি, প্রাণ গেল কলেজছাত্রের

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে ধাওয়া করে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ওই বাড়ি থেকে নিহত আমির হামজার (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে