চাঁদার জন্য প্রবাসী বাড়িতে অর্ধশত বোমা নিক্ষেপ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে পেট্রোল দিয়ে আগুন, অর্ধশত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে জেলার কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কালিনগর এলাকার প্রবাসী সাইদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা দুই লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কালকিনি থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ উপজেলার আলীনগর ইউনিয়নের গ্রামের প্রবাসী সাইদুল সরদারের ছেলে ফরিদ সরদারের কাছে দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন সাইফুল সরদার ও তাইজুল সরদার নামের দুই যুবক। এ সময় ফরিদ চাঁদা দিতে অস্বীকার জানালে গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ফাসিয়াতলা বাজারের অটোস্ট্যান্ডে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ভুক্তভোগী ৭ ফেব্রুয়ারি কালকিনি থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

মামলা করায় ক্ষিপ্ত হয়ে ২৮ ফেব্রুয়ারি দুপুরে পেট্রোল দিয়ে প্রবাসীর ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটায়। পরে ঘরে ঢুকে তাদের আলমারিতে থাকা ২ লাখ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় অভিযুক্তরা। ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকারে স্থানীয় লোকজনেরা ছুটে এসে আগুন নেভায়।

প্রবাসী সাইদুর রহমানের স্ত্রী ফাহিমা বেগম বলেন, আমরা নিরাপদে থাকতে চাই। তারা হুমকি-ধামকি দিচ্ছে আমার ছেলে ও আমাদের খুন করবে। প্রশাসন ও সরকারের কাছে নিরাপত্তা চাই।

এদিকে অভিযুক্ত সাইফুল সরদারের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, বিষয়টি আমরা শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৩ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৪ ঘণ্টা আগে

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১৯ ঘণ্টা আগে

ধানমন্ডিতে সাংবাদিকদের মারধর-হেনস্তা, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।

১ দিন আগে