রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু

রাজশাহী ব্যুরো

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ রোববার প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পরে এ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।

নগর ভবনের গ্রিন প্লাজায় সামাজিক বন বিভাগ, রাজশাহী আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মো. শামীম আহমেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি মীর শাফিন মাহমুদ, র‌্যাব-৫ এর সহকারী পরিচালক ফাহাদুজ্জামান আকন্দ, রাসিকের সচিব মো. মোবারক হোসেন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ। আরও বক্তব্য দেন রাজশাহী নার্সারি মালিক সমিতির সভাপতি সাহেদুজ্জামান সরকার সঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশ রক্ষা, জীবন রক্ষায় বৃক্ষ অপরিসীম। প্রতিটি ধর্মে এর উপকারিতার বিষয়ে উল্লেখ রয়েছে। অকারণে বৃক্ষ নিধন না করে। বেশি বেশি গাছ লাগাতে সকলকে অনুরোধ জানান তিনি। সুষ্ঠু পরিকল্পনার মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নগরীতে নার্সারীর বাজার সম্প্রসারণে পৃথক একটি মার্কেট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

এর আগে, সকালে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিন্দুর মোড় হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনে এসে শেষ হয়। জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় নগরভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৬টি স্টল রয়েছে। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমে উপকারভোগীদের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয়, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল, নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার প্রস্তুতি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

৮ ঘণ্টা আগে

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় নয়টি এবং সদর দক্ষিণ থানায় দুটি মামলা রয়েছে।

১ দিন আগে

মোহনপুরে ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর মন্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে