কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে ও ইটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে পৌর এলাকার মোরগমহাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ইটনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিজয় রায়কে বড় বাজারে তার দোকান থেকে গ্রেপ্তার করা হয়, তার গ্রেপ্তারের ইটনা থানার ওসি জাফর ইকবাল নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে ইটনা থানায় মামলা রয়েছে। অন্যান্য

গ্রেপ্তাররা হলেন, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সদস্য শাহজাহান ও খায়রুল ইসলাম। এ ছাড়া ইটনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় রায়।

পুলিশ জানায়, নেতাদের গ্রেপ্তারের খবর পেয়ে কয়েক শ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী থানার সামনে মিছিল করে তাদের মুক্তি দাবি করে। গ্রেপ্তারদের প্রিজনভ্যানে তোলার সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। মিছিলটি নিয়ে তারা থানার সামনের ব্রিজে বেশ কিছুক্ষণ অবস্থান করে। কিছুক্ষণ পর বিএনপির কিছু নেতাকর্মী এসে পাল্টা স্লোগান দিতে থাকে। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

করিমগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের তিনজনের বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশের কাছে তথ্য ছিল, তাঁরা সংঘাতমূলক অপরাধের পরিকল্পনা করছিলেন। রাতেই তাঁদেরকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নির্ধারিত সময়েও শেষ হয়নি বাঁধের কাজ, সুনামগঞ্জের হাওরে ফসলহানির আশঙ্কা

নির্ধারিত সময়ে ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে বাকি কাজ শেষ করতে আরও ১৫ দিন সময় বাড়ানো হলেও মাঠপর্যায়ে কাজের ধীরগতিতে অনিশ্চয়তা কাটছে না। ফলে ফসলহানির আশঙ্কায় বোরো ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকরা।

১ দিন আগে

খণ্ডিত মরদেহ উদ্ধার: হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের

সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, এই হত্যার ঘটনায় শাহীনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দেন।

২ দিন আগে

চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মুজিবের বাড়ির পেছন থেকে সন্ত্রাসীরা গুলি করেছে। আমাদের ফোর্স ছিল বাড়ির সামনের অংশে। গুলি করে কয়েক সেকেন্ডের মধ্যে তারা পালিয়ে যায়। আমরা তাদের শনাক্ত করা চেষ্টা করছি।

৩ দিন আগে

দলীয় কর্মীদের হাতে বিএনপি নেতা খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীর চারঘাট উপজেলায় দলীয় কোন্দলের জেরে কর্মীদের হাতে বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

৩ দিন আগে