পাটে বাম্পার ফলন দেখছে নড়াইল কৃষি বিভাগ, কৃষকরা শঙ্কায়

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৩: ৫৮
অতিবৃষ্টির কারণে জমিতে বৃষ্টির পানি জমে যাওয়ায় বাড়েনি পাট গাছের চারা। সীতারামপুর গ্রামের কৃষক পাগল বিশ্বাস তাই নিজের জমির পাট গাছ কেটে ফেলছেন। ছবি: রাজনীতি ডটকম

দক্ষিণাঞ্চলের জেলা নড়াইল। পাটচাষের জন্য এ জেলার মাটি খুবই উপযোগী। খুলনা বিভাগের মধ্যে এখানেই সবচেয়ে উন্নতমানের পাট উৎপাদন হয়ে থাকে। বোরো ধান কাটার পর পরই হাসি মুখে কৃষকরা জমিতে পাট চাষ করেন। গত বছরের মত এবারও পাটের ভালো দাম পাওয়ার আশায় বুক বেঁধেছেন কৃষকরা ।

কৃষি বিভাগের দাবি, গত বছরের তুলনায় চলতি বছরে বেশি জমিতে পাটচাষ হয়েছে। পাটের ফলনও ভালো। কিন্তু কৃষকদের অভিমত, অতিবৃষ্টির কারণে এ বছর পাটের ফলন ভালো না হওয়ার আশঙ্কা রয়েছে।

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের সীতারামপুর গ্রামের কৃষক পাগল বিশ্বাস গত বছর পাটে ভালো দাম পাওয়ায় বোরা ধান ওঠার সাথে সাথে ৫০ শতক জমিতে পাট চাষ করেন। জমিতে পাটের চারাগাছ এক হাতের মত লম্বা হওয়ার কিছু দিন পর হঠাৎ করে অতিবৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি জমিতে জমে থাকার কারণে পাটগাছ আর বাড়তে পারেনি। যে কারণে পাটগাছের চারা কেটে ফেলেন। এতে তার ১০/১৫ হাজার টাকার ক্ষতি হয় ।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত(২০২৪-২০২৫) অর্থ বছরে জেলায় ২৩ হাজার ৯০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। আবাদ হয় ২৩ হাজার ৪৩০ হেক্টর জমি। পাট উৎপাদন হয় ৩ লাখ ১৬ হাজার ১৮২ বেল। চলতি অর্থ বছরে (২০২৫-২০২৬) জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ২৩ হাজার ৯০০ হেক্টর জমি। আবাদ হয়েছে ২৩ হাজার ৪৯৮ হেক্টর জমি। পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২১ হাজার ৯২৩ বেল।

গত শনি এবং রোববার সরেজমিন কৃষকদের সঙ্গে কথা হয়। নড়াইল সদর উপজেলার সলুয়া গ্রামের পাটচাষি বাচ্চু মোল্যা বলেন, জুন মাস শুরু থেকেই অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। জমিতে পানি জমে থাকায় পাটের অনেক চারা মারা গেছে। অবশিষ্ট চারাগুলো স্বাভাবিকভাবে বাড়তে পারেনি। ফলে এ বছর উৎপাদন কম হতে পারে।

তিনি বলেন, গত বছর বাজারে প্রথম দিকে দুই থেকে আড়াই হাজার টাকায় প্রতিমণ পাট বিক্রি হয়েছে। ভালো মানের পাট তিন হাজার টাকা দরেও বিক্রি হতে দেখা গেছে । গত বছরের মত এ বছরও পাটের দাম অব্যাহত থাকলে আগামীতে আরও বেশি জমিতে পাট চাষ হবে বলে আশা করেন।

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের মেহেদী শেখ বলেন, একসময় পাট চাষ করে উৎপাদন খরচই উঠতো না। এখন সুদিন ফিরে এসেছে। গত বছর পাটের বেশ ভালো দাম পেয়েছি । তিনি মনে করেন সরকারিভাবে প্রতিমণ পাটের দাম তিন হাজার টাকা করে নির্ধারণ করে দিলে পাটের সোনালি দিন টিকে থাকবে।

ব্রাম্মণডাঙ্গা বাজারের পাট ব্যবসায়ী লাবলু মোল্যা বলেন, নড়াইলের পাটের চাহিদা সারা দেশে রয়েছে। বিগত বছরগুলোতে ২৫০০ থেকে ৩০০০ টাকা দাম উঠলেও এ বছরের হিসাব বলা যাচ্ছে না। তিনি বলেন, গত বারের মত পাটের দাম অব্যাহত থাকলে আগামীতে কৃষকরা আরও বেশি জমিতে পাট চাষ করবে।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক অফিসে না থাকায় কথা হয় প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকারের সঙ্গে। তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছরে পাটের আবাদ বেশি হয়েছে। আশা করছি বাজার মূল্যও বিগত বছরের তুলনায় এবার বেশি হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে