বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৯
ছবি: সংগৃহীত

উন্নয়নকাজের জন্য রাজধানীর বাসাবো, খিলগাঁও, শাহজাহানপুরসহ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য বিতরণ লাইন স্থানান্তরের ‘টাই-ইন’ কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার নির্ধারিত সময়ে বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেট এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।

এর আগেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীসহ তিতাসের আওতাধীন বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।

এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

এদিকে সরবরাহ ঘাটতির কারণে তিতাসের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপও চলছে। গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছিলেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে সরবরাহ রয়েছে ২৬০ থেকে ২৭০ কোটি ঘনফুট। কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছিলেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জমি নিয়ে বিরোধ— বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ ৩ ভাইয়ের বিরুদ্ধে

জয়পুরহাট সদর উপজেলায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের বিরুদ্ধে বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে বিলকিস বানু (৫০) মারা যান।

২ দিন আগে

২ দিনে ঢামেক হাসপাতালে ৪ কারাবন্দির মৃত্যু

এর আগে গতকাল রোববার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে পৌনে দুই ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিন কারাবন্দির মৃত্যু হয়। তাদেরও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

২ দিন আগে

সার সংকট: রৌমারীতে গুদাম ভেঙে সার নিয়ে গেছেন ক্ষুব্ধ কৃষকরা

কুড়িগ্রামে সারের চাহিদা ও সরবরাহ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সার বিতরণে দেরির অভিযোগে এক ডিলারের গুদামের বেড়া ও দরজা ভেঙে সার নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকরা। একই দিনে ভূরুঙ্গামারীতে চাহিদামতো সার না পেয়ে সড়ক অবরোধের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখেন কৃষকরা।

২ দিন আগে

বিরামপুর সীমান্তে ২৮ জনকে পুশ ইন চেষ্টা, আটকে দিলো বিজিবি-স্থানীয়রা

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৮ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই ব্যক্তিদের ভারতের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়।

২ দিন আগে
Advertisement