সিন্ডিকেটে সিদ্ধান্ত: আজই খুলছে কুয়েটের সব হল

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৭: ৪৮

আজই খুলে দেওয়া হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কুয়েট সিন্ডিকেটের ১০২তম (জরুরি) সভায় হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম (জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম চালু করা এবং ২ মে আবাসিক হলসমূহ খোলার বিষয়ে বলা হয়। বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (জরুরি) সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ২ মে-এর পরিবর্তে আজ বিকেলে খোলা হবে।

এদিকে কুয়েট উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনড় অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে কুয়েটে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এ সময় তিনি তদন্ত কমিটির ওপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহার করতে শিক্ষার্থীদের অনুরোধ করেছেন। কিন্তু ভিসির পদত্যাগ ছাড়া আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে অল্প দিনের মধ্যে সমাধান করা হবে। প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

উপদেষ্টা বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন মেনেই সবকিছু করার চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে হবে। ছাত্রদের বহিষ্কার আদেশ ও মামলা তুলে নেওয়ার আশ্বাস দেন। সব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন উপদেষ্টা। তিনি জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে তা অচিরেই বাস্তবায়িত হবে। উপদেষ্টা শিক্ষার্থীদের অনশন থেকে সরে আসার অনুরোধ জানান।

এ সময় খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অনশনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে কুয়েটের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষক সমিতির নেতারা বলেন, চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে তা মেনে নেওয়া হবে না। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। এ ছাড়া শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও শিক্ষকদের সঙ্গে কথা না বলায় হতাশা প্রকাশ করেন শিক্ষকরা। সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা।

এ সময় কথা বলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনসহ কয়েকজন শিক্ষক।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. আশরাফুল গণি ভূঁইয়া বলেন, শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও শিক্ষকদের সঙ্গে কথা বলেননি। এতে আমরা ব্যথিত হয়েছি। অল্প কয়েকজন মিছিল করলে সাংবাদিকরা নিউজ করেছে যে কুয়েট উত্তাল, অথচ। কুয়েটে শিক্ষার্থী ৫ হাজারেরও বেশি। শিক্ষার্থীরা শিক্ষকদের রাজনৈতিক ট্যাগ দিচ্ছে, যা দুঃখজনক। কিছু সংখ্যক শিক্ষার্থী উপাচার্যকে মারধর করেছে, গায়ে থুতু দিয়েছে। কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন, তাদের নিয়ে কটূক্তি করা হয়েছে। তিনি এসবের বিচার দাবি করেন।

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে গত সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ৩২ জন শিক্ষার্থী।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হাসপাতালের দাবিতে ১০ম দিনের মতো সড়কে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এ আন্দোলনের দশম দিনের কর্মসূচি হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

১ দিন আগে

রোসাটমের প্রতিযোগিতায় জিতে উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশের প্রত্যয়

বাংলাদেশসহ ২২টি দেশের ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে এ সম্মানজনক সুযোগ অর্জন করেন প্রত্যয়। তিন ধাপে আয়োজিত প্রতিযোগিতায় ছিল পারমাণবিক শক্তি, আর্কটিক অনুসন্ধান ও উদীয়মান প্রযুক্তি বিষয়ে বিজ্ঞান কুইজ, বিশেষজ্ঞদের পরিচালনায় শিক্ষামূলক ওয়েবিনার এবং ‘কীভাবে পারমাণব

১ দিন আগে

লামায় নারী পর্যটকের শ্লীলতাহানি-ভিডিও, অবকাশকেন্দ্রের ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২

বান্দরবানের লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি অবকাশকেন্দ্রের ব্যবস্থাপকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) ও তার সঙ্গী মো. হৃদয় (২৮)।

১ দিন আগে

গোল্ডকাপে রানার্সআপ স্কুলে শ্রেণিকক্ষ সংকট, নেই খেলার পরিবেশও

জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল। জাতীয় পর্যায়ে সাফল্য এনে দিলেও স্কুলটিতে রয়েছে শ্রেণিকক্ষের তীব্র সংকট, নেই খেলাধুলার উপযুক্ত পরিবেশও। কর্দমাক্ত মাঠের কারণ

১ দিন আগে